খোলামেলা ছবি প্রকাশ করায় স্ত্রীকে ডিভোর্স!


প্রকাশিত: ১২:০৭ পিএম, ২৪ মার্চ ২০১৫

ইউক্রেনের সুন্দরী মিস এলিনা পলিতুখা সম্প্রতি নিজের বেশ কয়েকটি খোলামেলা  ছবি পোষ্ট করেছিলেন ইনষ্টাগ্রাম একাউন্টে। এতেই বিপত্তি নেমে এসেছে ৩২ বছর বয়সী এই নারীর জীবনে।

এলিনার স্বামী আলেকসান্দ্রা পলিতুখা ইউক্রেনের একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি আবার স্থানীয় কাউন্সিলরও। নিজের ইমেজ নষ্ট করে খোলামেলা ছবি প্রকাশ করায় বেশ চটেছেন স্ত্রীর উপর। তার জন্যে একেবারে ডিভোর্স দিয়ে বসলেন এলিনাকে! এ নিয়ে ভীষন খারাপ সময় পার করছেন এলিনা।

সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম একাউন্টে এক বিবৃতিতে উল্লেখ করেন যে ‘আমি একদমই একটা খারাপ সময় পার করছি। আমি একজন মা, আমার দশ বছরের সংসার ছিল। কিন্তু হঠাৎ করে আমার স্বামী আমাকে এভাবে ছেড়ে যাওয়াটা সত্যিই অনেক দুঃখজনক।’

এলএ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।