বিশ্বে ইন্টারনেট গতিতে শীর্ষে দক্ষিণ কোরিয়া
বিশ্বের সব দেশে ইন্টারনেটের গতি সমান নয়। কোনো দেশে বেশি আবার কোনো দেশে কম। সম্প্রতি মার্কিন সংস্থা আকাইমাই ‘দ্য স্টেট অব দ্য ইন্টারনেট’ শীর্ষক এক প্রতিবেদনে ইন্টারনেট গতি সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে ইন্টারনেট গতির দিক থেকে বিশ্বের এক নম্বর দেশের তালিকায় রয়েছে এশিয়ার দক্ষিণ কোরিয়া। দেশটিতে গড়ে ২২.২ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পান সেদেশের শহরবাসীরা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়ার আরেক দেশ হংকং। সেখানে গড়ে ১৬.৮ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করা হয়। তালিকার তৃৃতীয় স্থানটিও এশিয়ার দেশ জাপানের।
১৫.২ এমবিপিএস গতির ইন্টারনেট নিয়ে জাপানের স্থান তৃতীয়। তালিকায় ভারতের স্থান ১১৬ তম। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতে ২ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার হয়।
বিএ/আরআইপি