ইতালির রোমে এমআরপি সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ


প্রকাশিত: ০৪:০৯ পিএম, ০২ এপ্রিল ২০১৫
ফাইল ছবি

ইতালি প্রবাসীদের বহুল প্রতিক্ষিত এমআরপি সমস্যা সমাধান এখন শুধু সময়ের ব্যাপার। আগামী নভেম্বরের মধ্যেই সবাই এমআরপি হাতে পাবেন বলে আশস্থ করলেন সেদেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহম্মদ শাহাদাত হোসেন। প্রায় ২ লক্ষ প্রবাসীর আর্ন্তজাতিক রুটে ভ্রমণ নিশ্চিত করার জন্য দ্রুত এই সমস্যা সমাধান করতে লোকবল ও মেশিন বাড়ানোর সাহায্য চেয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। রোমে এমআরপির কাজ ২০১৪ সালের অক্টোবর মাসে চালু হওয়ার কথা থাকলেও আনুষ্ঠানিক শুরু করে নভেম্বরে।

দূতাবাস থেকে অনলাইনের মাধ্যমে পাসর্পোট জমা নেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই প্রবাসীরা বেশ আনন্দে মেতে উঠেন। এর পরে কেউ আর সময় ক্ষেপণ না করে অনলাইনে আবেদন জমা দেওয়া শুরু করে। প্রতিটি এমআরপির জন্য ৭৫ ইউরো ফি ধার্য করা হয়। কিন্তু ডেলিভারির তুলনায় আবেদন বেশি জমা পড়ায় দূতাবাস কর্তৃপক্ষ ডেলিভারি দিতে হিমশিম খাচ্ছেন। ফলে জমা হারে ডেলিভারি সংখ্যা খুবই নগন্য।

২০১৪ সাল থেকে ২০১৫ চলতি মাস পর্যন্ত রোম দূতাবাসে ১১৫০টির মতো আবেদন জমা পড়েছে। কিন্তু, গত নভেম্বর থেকে এই পর্যন্ত ২-৩ শ  এমআরপি হাতে পেয়েছে রোম প্রবাসীরা। এর ফলে প্রবাসীদের মনে একটু ভয় কাজ করছে। কারণ আর্ন্তজাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (রপধড়) নিয়ম অনুসারে আর্ন্তজাতিক রুটে ভ্রমণ করতে প্রতিটি নাগরিকের মেশিন রিডেবল পাসপোর্ট জরুরি হয়ে পড়েছে।

এ প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, বর্তমান যে ইকিউপমেন্ট আছে তা দিয়ে বছরে ৫ হাজার এমআরপি ইস্যু করা সম্ভব। কিন্তু, ইতালিতে প্রায় এক লক্ষ পচাঁত্তর হাজার বা দুই লক্ষ প্রবাসী রয়েছে। তাদেরকে সেবা প্রদান করতে হলে অতিরিক্ত আরো ৫/১০ মেশিন হলেই সমস্যা সমাধান হবেনা। তার জন্য প্রয়োজন একসাথে ৩০/৫০ টি মেশিন এনে এক দের মাস ইমারজেন্সি কাজ করে এই এমআরপি সমস্যা সমাধান করে দেওয়া।

এ ব্যাপারে সরকারের সাথে আলাপ হয়েছে। সরকারও সচেতনতার সাথেই ব্যাপারটা দেখছেন। তারই ফলশ্রুতিতে এই বিষয়টির উপর একটি কমিটি হয়েছে। যার চেয়ারপার্সন হলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। তিনি আশা করেন সৌদি আরব ও কাতারের মতো ইতালিতে বড় বিশেষ একটি মোবইিল টিম এসে জরুরি ভিত্তিতে সরকার এমআরপির সমস্যা সমাধান করে দিবেন। সরকার তার জনগণের সেবা প্রদানে অগ্রণী ভূমিকা রাখেন। তাছাড়া দুই লক্ষ লোকের এমআরপি লাগবেনা এর কারণ হলো পঞ্চাশ হাজার লোক ইতোমধ্যে দেশ থেকে মেশিন রিডেবল পাসপোর্ট করেছেন। তাই অবশিষ্ট লোকজনের সমস্যা সমাধান কল্পে তোড়জোর কাজ চলছে। কয়েক মাসের মধ্যেই সরকারের হস্তক্ষেপে এমআরপি জটিলতা কাটিয়ে উঠতে পারবে বলে রাষ্ট্রদূত মনে করেন।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।