প্রণব মুখার্জীর সঙ্গে মমতার বিমানবন্দরে বৈঠক


প্রকাশিত: ০৫:১৭ পিএম, ০২ এপ্রিল ২০১৫

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে। ধারণা করা হচ্ছে তাদের একটি সংক্ষিপ্ত বৈঠকও হয়েছে। তবে, তা হয়েছে কলকাতা বিমানবন্দরে!

বৃহস্পতিবার একটি ভিডিও ফুটেজে প্রণব এবং মমতাকে কলকাতা বিমানবন্দরে একই সময়ে আসতে দেখা যায়। এর কিছু সময় পরে মমতাকে বেরিয়ে যেতে দেখা গেলে সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন। কিন্তু কারো কোনো প্রশ্নের জবাব না দিয়ে বেরিয়ে যান মমতা।

রাজ্য সরকারের ঋণের বোঝা কমাতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মমতার দড়ি টানাটানি চলছে বেশ কিছুদিন। রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে দেখা করার চেষ্টাও করছিলেন মমতা। শেষপর্যন্ত দিল্লিতে সাক্ষাৎ পানও তিনি। কিন্তু তাতে কোনো সমাধান না আসায় রাজ্য ও কেন্দ্রের টানাপোড়েন চলছেই। এ অবস্থাতেই বৃহস্পতিবার প্রণব ও মমতার বিমানবন্দর-বৈঠক কৌতুহলের জন্ম দিয়েছে।



এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।