গীতা প্রতিযোগিতায় প্রথম হয়ে মরিয়মের চমক
ভারতের মুম্বাইয়ের মীরা রোডে কসমোপলিটান হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ১২ বছরের মরিয়ম আসিফ সিদ্দিকী। ভগবত গীতার একটি প্রতিযোগিতায় সে ৪ হাজার ৫`শত জন শিক্ষার্থীকে পেছনে ফেলে সেরাদের সেরা হয়েছে সে। আন্তঃস্কুল প্রতিযোগিতায় মরিয়ম এই সাফল্য পায়। খবর গুড নিউজ।
গীতা চ্যাম্পিয়নস লীগ কনটেস্ট নামের ওই প্রতিযোগিতার আয়োজন করে আন্তর্জাতিক সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস (ইস্ককন)।
মরিয়মের এই সাফল্যে উচ্ছ্বসিত তার বাবা-মা। তার বাবা আসিফ বলেন, মরিয়ম এই প্রতিযোগিতার জন্য এক মাস ধরে প্রস্তুতি নিয়েছে।
গীতার ওপর শিক্ষার্থীদের জ্ঞানের মূল্যায়ন করার জন্য সংশ্লিষ্ট বিষয়ের ওপর ১০০ নম্বরের নৈব্যক্তিক প্রশ্নে ওই পরীক্ষা নেওয়া হয়।
এই প্রতিযোগিতায় ১৯৫টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এগুলোর মধ্যে ১০৫টি বেসরকারি ও বাকি ৯০টি সরকারি স্কুল।
১৫ মার্চ তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
গীতা নিয়ে রাজনৈতিক নেতারা যখন হাওয়া গরম করার রাস্তায় চলছেন তখন মারিয়ম বলেছে, গীতা থেকে সে শিখেছে-মানবিকতাই বিশ্বে সবচেয়ে বড় ধর্ম। সে আরও বলেছে, জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি গীতা পড়ে। গীতা পড়ে শিখেছি, অনেক ধর্ম থাকলেও মানবিকতাই সবচেয়ে সেরা ধর্ম।
এমজেড/পিআর