অলিম্পিক গেমস ভারতে আয়োজনে আগ্রহী মোদী


প্রকাশিত: ০৩:১৮ পিএম, ০৩ এপ্রিল ২০১৫

২০২৪ সালের অলিম্পিক গেমস ভারতে আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই এপ্রিল মাসের শেষের দিকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ-এর সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে আলোচনা করবেন তিনি।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ আগামী ২৭ এপ্রিল নয়াদিল্লি সফরে আসবেন। ওই সময় এ বিষয় নিয়ে আলোচনা করা হবে। তবে এ বিষয়ে সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি।

২০২৪-এর অলিম্পিক হোস্ট হতে আগ্রহী দেশগুলোর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ চলতি বছরের অক্টোবর মাস। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সেই তালিকা খতিয়ে দেখবে ২০১৬ সালের মে মাসে। চূড়ান্ত পর্যায়ে মনোনীত দেশের নাম ঘোষিত হবে ২০১৭ সালের জুলাই মাসে।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।