লোগারে বোমা বিস্ফোরণে নিহত ৭
আফগানিস্তানে পূর্বাঞ্চলীয় প্রদেশ লোগারে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। শুক্রবার এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর সিনহুয়া।
খবরে বলা হয়েছে, লোগারের বারাকি বারাক জেলার প্রধান সড়কে বোমাটি পুঁতে রাখা ছিল। শুক্রবার দুপুরের দিকে একটি প্রাইভেটকার ওই সড়ক ধরে যাওয়ার সময় বোমাটি বিস্ফোরিত হয়। প্রাদেশিক সরকারের মুখপাত্র দিন মোহাম্মদ দরবেশ জানান, নিহতদের মধ্যে চার শিশু ও এক নারী ছিলেন।
লোগার প্রশাসনের দাবি, আফগান তালেবান এ হামলা চালিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করে নি।
এএইচ/পিআর