ভারত-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেনের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু
ফাইল ছবি
ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেনের সম্ভাব্যতা যাচাই করতে মাঠ পর্যায়ের কাজ শুরু করেছে ভারত সরকার। শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়, রেল এবং প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা ভারতের সীমান্তবর্তী উত্তর চব্বিশ পরগণা জেলার বনগাঁ জংশন ঘুরে দেখেছেন।
কর্মকর্তারা মনে করেন, রেলে যাত্রীদের জন্য নতুন সুবিধা যুক্ত করতে হবে এবং নিরাপত্তা বাড়াতে হবে। ভারত-বাংলাদেশের মধ্যে ২০০৮ সালের ১৪এপ্রিল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়।
বর্তমানে কলকাতা থেকে সপ্তাহে তিনটি ট্রেন ঢাকার দিকে যায় এবং তিনটি ঢাকা থেকে আসে। যাত্রীবাহী ট্রেনের জনপ্রিয়তা বাড়ায় পেট্রাপোল সীমান্ত দিয়ে রেল যোগাযোগের দাবি ওঠে।
এসএস/বিএ/এমএস