ইয়েমেনে হামলায় একই পরিবারে ৯ জন নিহত


প্রকাশিত: ০৪:২৪ এএম, ০৫ এপ্রিল ২০১৫

ইয়েমেনের রাজধানী সানার নিকটবর্তী ওকাশ গ্রামে সৌদি বিমান হামলায় একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে ওই হামলা চালানো হয় বলে রয়টার্স সূত্রে জানা গেছে।

মনে করা হচ্ছে, সৌদি নেতৃত্বাধীন গাল্ফ রাষ্ট্রগুলো দেশটির হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যে বিমান হামলা চালাচ্ছে এটি সেই হামলারই অংশ। হামলায় আরও পাঁচজন আহত ও বেশ কয়েকজন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছেন বলে জানিয়েছে সরকারি বার্তা সংস্থা সাবা নিউজ।

সৌদি নেতৃত্বাধীন সুন্নিপন্থী রাষ্ট্রগুলো ইয়েমেনের শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা অব্যাহত রেখেছে। তারা দেশটির পলাতক প্রেসিডেন্ট আব্দু রাবু মানসুর হাদিকে পুনরায় ক্ষমতায় বসাতে এবং হুথিদের হটাতে এ হামলা চালাচ্ছে।

এসএস/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।