ইতালিতে দেড় হাজার অবৈধ অভিবাসী উদ্ধার
ইতালি উপকূল থেকে অন্তত দেড় হাজার অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী ও কোস্টগার্ড। রোববার কোস্টগার্ড ৫টি নৌকা থেকে ওই অভিবাসীদের উদ্ধার করে।
এর মধ্যে লিবিয়া থেকে ছেড়ে আসা তিনটি নৌকা সাগরে বিপদের মুখে পড়লে স্যাটেলাইটের মাধ্যমে ইতালির কোস্টগার্ডের কাছে সহায়তা চায়। ওই তিনটি নৌকা উদ্ধার করতে গিয়ে নতুন করে আরো দু`টি নৌকার সন্ধান পায় কোস্টগার্ড।
এক জরিপে দেখা গেছে, গত বছর ১ লাখ ৭০ হাজার অভিবাসী অবৈধ পথে জীবনের ঝুঁকি নিয়ে ইতালিতে অনুপ্রবেশ করেছে।
এ বছরের প্রথম দুই মাসে এই অনুপ্রবেশের হার ৪৩ শতাংশ বেড়ে যায় বলেও উদ্বেগ প্রকাশ করে কর্তৃপক্ষ।
এসএস/বিএ/পিআর