লেবাননের জাতিসংঘ চৌকিতে ইসরাইলি হামলা ইচ্ছাকৃত
ইহুদিবাদী ইসরাইল গত জানুয়ারি মাসে দক্ষিণ লেবাননের জাতিসংঘ নিরাপত্তা চৌকিতে যে হামলা চালিয়েছিল সেটা ইচ্ছাকৃত ছিল বলে স্পেনের সামরিক বাহিনীর এক প্রতিবেদনে বলা হয়েছে। এ হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর স্পেনের ৩৬ বছর বয়সি এক সেনা নিহত হয়েছিল।
দেশটির গোপন সামরিক প্রতিবেদনের বরাত দিয়ে স্পেনের দৈনিক আল পাইস এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, প্রথম দফায় ইসরাইলি গোলাগুলো নজরদারি টাওয়ার থেকে ৫০০ মিটার দূরে আঘাত হানে। তারপর ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী গোলার গতিপথ পরিবর্তন করলে তা সরাসরি চৌকির প্রধান নজরদারি টাওয়ারে আঘাত করে।
জাতিসংঘ নিরাপত্তা বাহিনীতে নিযুক্ত স্পেনের একাধিক সেনা এ বিষয়টি উল্লেখ করেছে।
এ ছাড়া হামলার বিষয়ে জাতিসংঘ প্রতিবেদনের বক্তব্যও উল্লেখ করেছে দৈনিক আল পাইস। এতে বলা হয়েছে, ইসরাইলের ৯০টি মর্টার, ২০টি কামানের গোলা এবং ৫টি রকেট আঘাত করেছিল এ চৌকিতে।
এসএস/এআরএস/আরআই