ককপিটে মারামারি করায় দুই পাইলটকে বরখাস্ত


প্রকাশিত: ১০:৩৬ এএম, ০৬ এপ্রিল ২০১৫

এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের ককপিটে মারামারি করার অপরাধে পাইলট ও কো-পাইলটকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এমনকি ওই ঘটনার তদন্ত করা হচ্ছে বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সোমবার বলা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জি পি রাও বলেন, ‘উভয় পাইলটকে বিমান চালনা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই ঘটনা তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।’

এর আগে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গত রোববার সন্ধ্যায় জয়পুর থেকে দিল্লিগামী এআই-৬১১ ফ্লাইটের এ-৩২০ এয়ারবাসে পাইলট ও কো-পাইলটের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

বিমানটির ক্যাপ্টেন অভিযোগ করে বলেন, জয়পুর থেকে ছাড়ার প্রস্তুতিকালে ককপিটে তার সহকারী খারাপ আচরণ এবং মারধর করেছেন। ওই ক্যাপ্টেন এ ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন। অভিযোগপত্রে তিনি ওই কো-পাইলটের সঙ্গে ভবিষ্যতে কখনো কাজ না করার বিষয়টি  উল্লেখ করেছেন ।

এর আগেও ওই কো-পাইলটের বিরুদ্ধে বেশ কয়েকবার খারাপ আচরণের অভিযোগ এসেছে।

এসএস/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।