পাক-সৌদি সামরিক মহড়ায় নিহত ১
পাকিস্তান-সৌদি আরব সামরিক মহড়া চলাকালে এক সেনা সদস্য নিহত হয়েছে। একই ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ খবর জানানো হয়। তবে হতাহত হওয়া সেনারা কোন দেশের তা জানানো হয়নি।
খবরে বলা হয়, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় বাহা’তে সামসাম ৫ নামে এ মহড়ায় তাজা গুলি নিয়ে অনুশীলনের সময় হতাহতের এ ঘটনা ঘটেছ। নিহত সেনা নন কমিশন অফিসার এবং আহতরা সেনা কর্মকর্তা বলে জানানো হয়েছে।
ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসনে যোগ দেয়ার বিষয় নিয়ে যখন পাক সংসদের তিনদিন ধরে আলোচনা চলছে, তখন সামরিক মহড়ায় এ হতাহতের খবর প্রকাশিত হলো।
এসএস/একে/আরআই