মালয়েশিয়ায় রাষ্ট্রদ্রোহ আইনে কঠোর শাস্তির বিধান
মালয়েশিয়ায় বিতর্কিত রাষ্ট্রদ্রোহ আইনের আওতায় কঠোর শাস্তির বিধান অনুমোদন করা হয়েছে। তবে জাতিসংঘ এর সমালোচনা করেছে।
নতুন বিধানটিতে এই অপরাধের জন্য সম্ভাব্য সর্বোচ্চ কারাদণ্ড এবং সর্বনিম্ন তিন বছরের কারাদণ্ড হতে পারে।
রাষ্ট্রদ্রোহের আইনটি যেসব বক্তব্য বা বিবৃতি অস্থিরতা বা ধর্মীয় উত্তেজনাকে উস্কে দেয়, তা নিয়ন্ত্রণ করবে।
তবে সমালোচকরা জানিয়েছেন, এটা খুবই অস্পষ্ট এবং এর মাধ্যমে সরকার বিরোধীদের মুখ বন্ধ রাখতে চাচ্ছে।
মালয়েশিয়া ২০১২ সালে বিনা বিচারে অনির্দিষ্টকাল আটক রাখার বিধানটি তুলে দেওয়ার পর চলতি সপ্তাহে আবারও এটি চালু করলো। এটা সন্ত্রাসবাদ বিরোধী বিলের একটি অংশ।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে- এর লক্ষ্য ইসলামপন্থী জঙ্গিদের হুমকি মোকাবিলা করা।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ একে ‘মানবাধিকার লঙ্ঘনে একটি বড় পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে।
একে/পিআর