নেপালে বাস খাদে : ১২ ভারতীয় তীর্থযাত্রী নিহত


প্রকাশিত: ১০:১৬ এএম, ২২ এপ্রিল ২০১৫

নেপালে বাস দুর্ঘটনায় ভারতের ১২ তীর্থযাত্রী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন। বুধবার নেপাল পুলিশ একথা জানান। বাসটি মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশে ৩০০ মিটার গভীর খাদে পড়ে গেলে মর্মান্তিক এ ঘটনা ঘটে।  

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কাঠমান্ডুর হাসপাতালে নেয়া হয়েছে। বাসটি কাঠমান্ডুর বিখ্যাত হিন্দু মন্দির পশুপতিনাথ থেকে ভারতের গোরাখপুর শহরে যাচ্ছিল।

স্থানীয় পুলিশ কর্মকর্তা হেমন্ত বাহাদুর চেত্রির বরাদ দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, দুর্ঘটনায় ভারতের ১২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন পুরুষ ও ছয়জন নারী।

উল্লেখ্য, দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে নেপালে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। গত মাসে একই মহাসড়কে বাস দুর্ঘটনায় দক্ষিণ কোরিয়ার চার পর্যটক নিহত হন।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।