অস্ত্রভর্তি চীনা জাহাজকে কলম্বিয়া ত্যাগের নির্দেশ
গোপনে কিউবাগামী অস্ত্রভর্তি চীনা জাহাজকে মঙ্গলবার হাভানার উদ্দেশে ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার আদালত। নিরাপত্তার হুমকি থাকায় অস্ত্রগুলো খালাস করা সম্ভব নয় বলেও জানিয়েছে আদালত।
কলম্বিয়ান কর্তৃপক্ষ জানায়, ড্য ডান শিয়া নামের ওই জাহাজে গোপন সামরিক অস্ত্র থাকায় এটি গত মাস থেকে আটক ছিল।
হাভানার উদ্দেশে জাহাজটি ছেড়ে যাওয়ার আগে এটি কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় বারানকুইলা নগরীতে যাত্রা বিরতি করে।
সেখানে কর্তৃপক্ষ জাহাজটির কাগজপত্র যাচাই শেষে দেখতে পায় যে ধরণের মালামালের কথা বলা হয়েছে এতে সে ধরণের কোনো মালামাল নেই। ফলে জাহাজটি বন্দরে আটক করা হয়।
তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং জানান, চীনা ও আন্তর্জাতিক আইন মেনেই ড্য ডান শি জাহাজটি চলছিল।
অস্ত্র খালাসের কোনো সুযোগ না থাকায় আদালত জাহাজটিকে কিউবা যাওয়ার নির্দেশ দেয়।
একে/আরআইপি