পাপুয়া নিউগিনিতে সংঘর্ষে নিহত ১০
শুকর চুরিকে কেন্দ্র করে পাপুয়া নিউগিনিতে (পিএনজি) দুই গোত্রের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার স্থানীয় গণমাধ্যম একথা জানায়।
সহকারী পুলিশ কমিশনার টেডি টাই পিএনজি’র উঁচু হেলা প্রদেশে ওয়াপিয়াগো ও তাপামু গোত্রের মধ্যে এই সংঘর্ষ হয়।
প্রাদেশিক পুলিশ কমান্ডার মার্ক ইয়াঙ্গেন জানান, নিহতদের মধ্যে ৬ বছর বয়সী এক মেয়ে শিশু ও ৬০ বছর বয়সী এক বৃদ্ধাও রয়েছেন।
ইয়াঙ্গেন অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেন, ‘একটি শুকরকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। শুকরটি হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এরপর শুকরের মালিক বন্দুক দিয়ে দুই ব্যক্তির ওপর হামলা চালায়। এরা যে ব্যক্তিকে চুরির অভিযোগে গ্রেফতার করা হয় তার আত্মীয়।’
তিনি আরো বলেন, ‘এরপর উভয়পক্ষের মধ্যে লড়াই বেঁধে গেলে চার ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারায়। অপর পক্ষের দুজনও মারা যায়।’ এছাড়া আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
একে/আরআইপি