শিশু যৌন হয়রানির অভিযোগে কলম্বিয়ায় গ্রেফতার ২৯৮
শিশুদের ওপর যৌন হয়রানি বন্ধে দেশব্যাপী অভিযান চালিয়ে ২৯৮ জনকে গ্রেফতার করেছে কলম্বিয়া কর্তৃপক্ষ। মঙ্গলবার দেশটির শীর্ষ প্রসিকিউটর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
প্রসিকিউটর কার্যালয় জানায়, ২০ ও ২১ এপ্রিলে চালানো এই অভিযানের জন্য ১ হাজার ১৮০’র বেশি অপরাধীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এখন পর্যন্ত এই অভিযানে ২৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
তারা আরও জানায়, এ বছর কর্তৃপক্ষ এ ধরনের অপরাধের ১১ হাজার ৭২৯টি অভিযোগ পেয়েছে। এসব ঘটনায় ১২ হাজার ৯শ’ ২১ শিশু যৌন হয়রানির শিকার হয়েছে। ১৪ বছরের কম বয়সী শিশুরাই এ ধরনের নির্যাতনের বেশি শিকার।
ইউনিসেফের সর্বশেষ প্রতিবদনে বলা হয়, কলম্বিয়ায় যৌন নির্যাতনের শিকার ৮৬ শতাংশই শিশু।
একে/আরআইপি