সাবেক সিআইএ প্রধানের কারাদণ্ড


প্রকাশিত: ০৩:১৩ এএম, ২৫ এপ্রিল ২০১৫

গোপন তথ্য ফাঁসের অভিযোগে সিআইয়ের সাবেক প্রধান ডেভিট পেত্রাউসকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। বৃহস্পতিবার উত্তর ক্যারোলিনার একটি আদালত তার বিরুদ্ধে এ রায় দেন। খবর ডেইলি মেইল।

খবরে বলা হয়েছে, পেত্রাউসের দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ ডলারও জরিমানা করা হয়েছে। এর আগে আদালতে পেত্রাউস তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করে নেন।

পেত্রাউসের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, ২০১১ সালে সিআইএ’র প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার ঠিক আগে পেত্রাউস তার জীবনী লেখক ও প্রেমিকা পাওলা ব্রডওয়েলকে অবৈধভাবে দাফতরিক নথিপত্র দেখতে দেন। “বø্যাক বুকস” নামের এসব নথিতে যুক্তরাষ্ট্রের গোপন অভিযানে রত কর্মকর্তাদের পরিচিতি, যুদ্ধে ব্যবহৃত কোড শব্দের তথ্য, যুদ্ধ কৌশল, গোয়েন্দা তথ্য, কূটনৈতিক আলাপ-আলোচনা, হোয়াইট হাউসের শীর্ষ পর্যায়ের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকের তথ্য ছিল।

২০১২ সালে নিজের জীবনীকার সেনাবাহিনীর রিজার্ভ কর্মকর্তা ব্রডওয়েলের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি প্রকাশ হওয়ার পর পেত্রাউস সিআইএ প্রধানের পদ থেকে পদত্যাগ করেন।

উল্লেখ্য, পেত্রাউস প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নেন। তিনি বিদ্রোহ-দমন বিষয়ের একজন বিশেষজ্ঞ। ইরাক ও আফগানিস্তানের লড়াইয়ে তিনি যুক্তরাষ্ট্র বাহিনীর শীর্ষ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পেত্রাউসকে এক সময় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিবেচনা করা হত।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।