পাকিস্তানের শীর্ষ মানবাধিকার কর্মী খুন


প্রকাশিত: ০৪:২৯ এএম, ২৫ এপ্রিল ২০১৫

পাকিস্তানের শীর্ষ মানবাধিকার কর্মী সাবিন মেহমুদকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। শুক্রবার সন্ধ্যায় একটি সেমিনার শেষে তার মাকে নিয়ে বাসায় ফেরার সময় তাদেরকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা।

এরপর হাসপাতালে নেওয়ার সময় মারা যান সাবিন মেহমুদ। তার মাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৪০ বছর বয়স্ক এ নারী মানবাধিকার কর্মী টি২এফ নামের একটি দাতব্য প্রতিষ্ঠানের পরিচালকও ছিলেন। এর আগে অনেকবার তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। সংবাদমাধ্যম আলজাজিরাকে দেশটির পুলিশ জানায়, খুব কাছ থেকে মাহমুদের কাঁধ, বুক ও পেটে পাঁচবার গুলি করা হয়েছে।

দেশটির ডিফেন্স পুলিশের এসএইচও ক্যানসান ডিন জানান, মুখ বেঁধে মোটরসাইকেলে করে ওই হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে। 

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।