যুক্তরাজ্যে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে এইচএসবিসি !
ব্যয় কমাতে যুক্তরাজ্য থেকে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন বা এইচএসবিসি। এ লক্ষ্যে দেশটি থেকে প্রধান কার্যালয় সরিয়ে নেয়ার কথা ভাবছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসি।
খবরে বলা হয়েছে, অর্থনৈতিক সংকটের কারণে ব্যয় কমাতে প্রতিষ্ঠানের নিয়মনীতি আর কাঠামোগত পরিবর্তনের পর এই বিষয়টি তাদের বিবেচনায় এসেছে। তবে নতুন কার্যালয়ের জন্য এখনো কোন দেশ নির্দিষ্ট করা হয়নি। ব্যাংকের জন্য সুবিধাজনক একটি দেশ নির্বাচন করার জন্য এরমধ্যেই পরিচালনা পর্যদ নির্দেশ দিয়েছে।
কিন্তু পুরো প্রক্রিয়া শেষ হতে কতদিন লাগবে, সে সম্পর্কে এখনি বলা সম্ভব নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিশ্লেষকরা জানান, যুক্তরাজ্যে থাকলে প্রতিষ্ঠানটিকে বছরে কয়েকশ মিলিয়ন ডলার কর দিতে হবে। এ ব্যয় কমাতেই প্রতিষ্ঠানটি এ পদক্ষেপ নিতে যাচ্ছে। এটি পুনরায় হংকঙে ফিরে যেতে পারে ধারণা করা হচ্ছে।
এএইচ/এমএস