ভারত নাম নিয়ে বিতর্ক
ইন্ডিয়াকে কি ভারত বলা উচিত? এক আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানতে চাইল কেন্দ্রের কাছে। নিরঞ্জন ভগত নামে এক ব্যক্তি পিটিশন দাখিল করে দাবি করেন, এই উপমহাদেশকে কখনও ইন্ডিয়া বলা হত এবং এখানকার অধিবাসীকে ইন্ডিয়ান বলা হত, তার কোনও ঐতিহাসিক প্রমাণ নেই৷ মুঘল শাসকেরাও কখনও বলেননি।
ব্রিটিশ শাসনের সময়েই ‘ইন্ডিয়া’ শব্দটা প্রথম ব্যবহৃত হয়েছিল। নিরঞ্জন আরও জানান, ভারতীয় সংবিধান প্রণেতা বি আর আম্বেদকার সংবিধান রচনার সময় এই নিয়ে আইনসভায় অনেক বিতর্ক তুলেছিলেন। কিন্তু তা থেকে কোনও সিদ্ধান্ত হয় না। সম্প্রতি বেঙ্গালুরুতে এক বৈঠকে শাসকদল বি জে পি বিদেশনীতি নিয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে একাধিকবার ইন্ডিয়াকে ভারত বলে উল্লেখ করেছিল। তার কয়েক সপ্তাহ পরেই সুপ্রিম কোর্টে এই আবেদন জমা পড়ে।
এআরএস/এমএস