ভূমিকম্পে দিল্লিতে মেট্রো সার্ভিস বন্ধ
ভারতের দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম পাঞ্জাব, কলকাতাসহ ভারতের বিভিন্ন অংশও আঘাত হেনেছ ৭.৫ মাত্রার ভ‚মিকম্প। তীব্র এ ভূমিকম্প এক মিনিট স্থায়ী হয়। দিল্লিতে এর প্রভাবে মেট্রো রেল সার্ভিস সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। ভূমিকম্পের উৎপত্তি হয় নেপালের পোখারার কাছে। নিমিষেই তা ভারত ও বাংলাদেশজুড়ে ছড়িয়ে পড়ে।
শনিবার ভারতীয় সময় বেলা ১১.৪৫ মিনিটে প্রথম এ কম্পন অনুভূত হয়। গোটা কলকাতা শহরের প্রায় সব জায়গাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও এই কম্পন অনুভূত হয়েছে। কলকাতার জলাশয়গুলোতে এ সময় জলে যথেষ্ট আলোড়ন পড়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
শহরের বিভিন্ন জায়গায় এ ভূমিকম্পের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষজন রাস্তায় বের হয়ে আসে। তবে কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এএইচ/আরআইপি