ভূমিকম্পে ক্ষয়ক্ষতি দেখতে দার্জিলিং যাচ্ছেন মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভূমিকম্পে ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখতে রোববার উত্তরবঙ্গের দার্জিলিং জেলা সফরে যাচ্ছেন। এখন পর্যন্ত রাজ্যের দার্জিলিং জেলার শিলিগুড়িতেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে। শনিবার নবান্নে বসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, রোববার বাগডোগরা হয়ে তিনি দার্জিলিং পৌঁছাবেন।
ভূ-কম্পের প্রভাব ভারতের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলেও ব্যাপক হারে পড়েছে। পাওয়া খবর অনুযায়ী ভারতে প্রাণ হারিয়েছেন ৩৫ জন। এর মধ্যে শুধু বিহারেই ১৫ জন। পশ্চিমবঙ্গে ৩ জন।
উল্লেখ্য, শনিবার স্থানীয় সময় বেলা ১১টা ৫৬ মিনিটে ৭.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে নেপালে। পাশাপাশি ভারত, বাংলাদেশ ও পাকিস্তানেও আঘাত হানে ভূমিকম্পটি। এ ছাড়া আরও বেশ কয়েকটি আফটার শক আঘাত হেনেছে।
আমেরিকার ভূতাত্বিক জরিপ অধিদফতর থেকে জানানো হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে ৪৯ কিলোমিটার উত্তরপশ্চিমে পোখারাতে। ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীর থেকে এর উৎপত্তি।
# নেপালে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে
বিএ/আরআই