ভূমিকম্পে ভেঙে পড়লো ধারাহারা টাওয়ার (ভিডিও)
হঠাতই ভূমিকম্পে কেঁপে উঠলো সমগ্র নেপাল। বুঝে ওঠার আগেই যেন সব শেষ। সর্বশেষ প্রায় ৭০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আশঙ্কা করা হচ্ছে এ তালিকা হাজারের ঘর ছাড়িয়ে যেতে পারে!
ভূমিকম্পের আঘাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির রাজধানীতে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপালের রাজধানী কাঠমাণ্ডু। বড় বড় ধস নেমেছে রাস্তা জুড়ে। ভেঙে পড়েছে বিখ্যাত ধারাহারা টাওয়ার।
তবে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে দ্রুত উদ্ধারকাজে নেমেছে নেপালের বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে কাজের সহযোগিতায় ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টারও।
আরএস/আরআই