ওবামার ইমেইল হাতিয়ে নিল রাশিয়া


প্রকাশিত: ০২:২৪ এএম, ২৬ এপ্রিল ২০১৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কিছু ইমেইল হাতিয়ে নিয়েছে রাশিয়ার হ্যাকাররা। গত বছর হোয়াইট হাউজের স্পর্শকাতর কম্পিউটার ব্যবস্থায় সাইবার হামলা চালানোর অংশ হিসেবে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। খবর নিউ ইয়র্ক টাইমস।

খবরে বলা হয়েছে, ওবামার অনেকগুলো ইমেইল পড়েছে হ্যাকাররা। তবে ইমেইলের সংখ্যা উল্লেখ করা হয়নি। এ ঘটনার পর মার্কিন কর্মকর্তারা কয়েক সপ্তাহব্যাপী দৈনিক বৈঠক করতে বাধ্য হয়েছেন। হোয়াইট হাউজ কর্মকর্তারা জানান, প্রেসিডেন্টের  ইমেইল একাউন্টে হ্যাকাররা ঢুকতে পেরেছে বলে কোনো আলামত পাওয়া যায় নি। তবে ওবামার অনেকগুলো চিঠিপত্র তারা হাতিয়ে নিতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, হোয়াইট হাউজের কম্পিউটার ব্যবস্থায় সাইবার হামলা হওয়ার বিষয়টি চলতি মাসের গোড়ার দিকে নিশ্চিত করেছে ওবামা প্রশাসন। তবে এতে গোপন তথ্য হাতিয়ে নেয়া যায় নি বলে দাবি করা হয়েছিল।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।