ভূমিকম্পে নেপালে মৃতের সংখ্যা ছাড়াবে ৫ হাজার
নেপালে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যাবে বলে আংশকা করা হচ্ছে। ইতিমধ্যে নিহতের সংখ্যা ১৯০০ ছাড়িয়ে গেছে। খবর বিবিসি।
নেপাল সরকারের বরাত দিয়ে বিট্রিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, নিহতের সংখ্যা আরও তিনগুণ বাড়তে পারে। বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছে, আর ধ্বংসস্তুপের নিচে আটকে রযেছেন অনেকে। রাজধানী কাঠমান্ডু ও সংলগ্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আক্রান্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
এদিকে, ভয়াবহ ভূমিকম্পের ফলে ধ্বংসস্তুপে পরিণত হওয়া নেপালে আন্তর্জাতিক সাহায্য আসতে শুরু করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারত দেশটিতে উদ্ধারকর্মী ও অন্যান্য ত্রাণ সহায়তা পাঠিয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি সামরিক পরিবহন বিমানে করে তিন টন জরুরি সামগ্রী ও ৪০ জন ত্রাণকর্মীর একটি দল পাঠিয়েছেন। এছাড়া নেপালে পৌঁছানোর অপেক্ষায় রয়েছে শ্রীলংকার ত্রাণ। এছাড়া দুপুরে নেপালে যাচ্ছে বাংলাদেশের ত্রাণ দল। আহতের সংখ্যা এত বেশি যে হাসপাতালগুলোতে জায়গা হচ্ছে না। অনেককেই খোলা আকাশের নিচে চিকিৎসা দেয়া হচ্ছে।
উল্লেখ্য, শনিবার নেপালের রাজধানী কাঠমান্ডু ও পোখারার মাঝখানে লামজুং এলাকায় ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৯।
## নেপালে ভূমিকম্প : নিহতের সংখ্যা ১৮০০ ছাড়িয়েছে
এএইচ/পিআর