কাবুল বিমানবন্দরে আত্মঘাতি হামলায় নিহত ৫


প্রকাশিত: ০৭:০৩ এএম, ১৭ মে ২০১৫

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে আত্মঘাতি হামলা পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো সাতজন। রোববার সকালে এ ঘটনা ঘটে।  খবর টিএনটি।
 
আবু সাঈদ নামের এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে  চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, স্থানীয় সময় সকাল ৯টা ৬ মিনিটে কাবুল বিমানবন্দরের কাছে হাওয়া শিনাসি রোডে ওই আত্মঘাতি হামলা হয়। এতে বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধরণ দেখে মনে হচ্ছে, এটি গাড়ি বোমার বিস্ফোরণ।

এক নিরাপত্তা কর্মী জানান, আমরা এই মুহূর্তে বিস্তারিত কিছু বলতে পারছি না। হতাহতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
সেনা সদস্যরা বিস্ফোরণের পরপরই ওই এলাকা ঘেরাও করে এবং দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় লোকজনকে সেখানে জড়ো হতে বাধা দেয়।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।