বিজেপি নেতার ঘোষণা

পশ্চিমবঙ্গে ‘১৪ বছরের কম বয়সী’ পশু কোরবানি দেওয়া যাবে না

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১২ মে ২০২৬
বিজেপি নেতা অর্জুন সিং

পশ্চিমবঙ্গে ঈদের সময় ১৪ বছরের কম বয়সী কোনো পশু কোরবানি দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক অর্জুন সিং। পশুর বয়স ১৪ বছর হয়েছে, সেটি নিশ্চিত করতে সরকারের কাছ থেকে আগাম অনাপত্তিপত্র নিতে হবে বলেও জানিয়েছেন তিনি।

আর কয়েকদিন পরেই মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ। প্রতি বছর এই সময়ে হাজার হাজার পশু কোরবানি করেন পশ্চিমবঙ্গের ধর্মপ্রাণ মুসলিমরা।

কিন্তু এবারের ঈদে পশু কোরবানির ক্ষেত্রে কড়াকড়ি আরোপের ইঙ্গিত দিয়েছেন বিজেপির ‘বাহুবলী নেতা’ বলে খ্যাত অর্জুন সিং।

আরও পড়ুন>>
‘মসজিদে নামাজ পড়লে অসুবিধা নেই, রাস্তায় পড়া যাবে না’
৫ রুপিতে ভরপেট খাবার, মমতার সেই ‘মা ক্যান্টিন’ বন্ধ
ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে হেনস্তা, জোর করে ‘জয় শ্রীরাম’ স্লোগান

তিনি বলেন, ‘কোরবানির ঈদে ১৪ বছরের কম বয়সী পশুদের কাটতে দেওয়া যাবে না। কোনো পশুর বয়স ১৪ বছর হয়েছে কি না তা জানতে প্রাণিসম্পদ অধিদপ্তরের থেকে অনাপত্তিপত্র (নো অবজেকশন সার্টিফিকেট) নিতে হবে। সব কিছুই আইনি প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে।’

পশ্চিমবঙ্গে এই নিয়ম কার্যকর হবে কি না জানতে চাইলে বিজেপি বিধায়ক বলেন, সরকার যখন পরিবর্তন হয়েছে তখন অবশ্যই কার্যকর হবে।

ডিডি/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।