জল্লাদ চেয়ে বিজ্ঞাপন দিলো সৌদি প্রশাসন
জল্লাদ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে সৌদি আরব প্রশাসন। মৃত্যুদণ্ড কার্যকর করার লক্ষ্যেই এভাবে জল্লাদ চাইছে সৌদি আরব। উল্লেখ্য, ওই দেশে কোনো কোনো ক্ষেত্রে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
একটি অসামরিক বিভাগের পোর্টালের ওই বিজ্ঞাপন দেওয়া হয়েছে এবং এর জন্য বিশেষ কোনও যোগ্যতা চাওয়া হয়নি বলে জানিয়েছে একটি সংবাদমাধ্যম।
বিজ্ঞাপনে জল্লাদের পদটিকে `ধর্মীয় কর্মচারী` হিসেবে উল্লেখ করা হয়েছে। এই পদের পারিশ্রমিক অন্যান্য অসামরিক ক্ষেত্রে নিম্নস্তরের কর্মচারীদের মতোই। প্রসঙ্গত, ২০১৪-এ মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে সৌদি আরব। প্রথম স্থানে রয়েছে চীন ও দ্বিতীয় স্থানে ইরান।
এসকেডি/আরআইপি