বুরুন্ডির পার্লামেন্ট নির্বাচন পেছালো
বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে নকুরুনজিজা দেশটির আসন্ন পার্লামেন্ট নির্বাচনের দিনক্ষণ এক সপ্তাহ পিছিয়ে দিয়েছেন। আগামী ২ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তা ওইলি নিয়ামিতুই বার্তা সংস্থা এএফপিকে বুধবার এ কথা জানান। কয়েক সপ্তাহের আন্দোলন ও ব্যর্থ অভ্যুত্থানের পর নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নিয়ামিতুই বলেন, নির্বাচন ২৬ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিরোধীদলের উত্থাপিত একটি প্রশ্নের জবাব দিতে নির্বাচন কমিশনের একটি প্রস্তাব এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সাড়া দিতেই নির্বাচনটি পিছিয়ে দেয়া হয়েছে।
একে/আরআই