ইসরাইলিদের সঙ্গে একই বাসে চড়া নিষেধ ফিলিস্তিনিদের


প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২০ মে ২০১৫

পশ্চিম তীরের যেসব ফিলিস্তিনি কাজ করতে ইসরাইলে যাচ্ছে তারা ফেরার সময় ইসরাইলিদের সঙ্গে একই বাসে উঠতে পারবে না। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা একথা জানান।

ওই কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিন মাসের একটি পাইলট প্রকল্পের আওতায় ইসরাইলে কাজ করতে আসা ফিলিস্তিনিরা ফেরার সময়ে অধিকৃত পশ্চিম তীরের (ইসরাইলি) বাসিন্দাদের সঙ্গে একই বাসে চড়তে পারবে না। যদিও তাদেরকে একই ক্রসিং দিয়ে দেশে ফিরতে হবে। বুধবার এ পাইলট প্রকল্পের কাজ শুরু হচ্ছে।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।