ম্যাগি নুডলস প্রত্যাহারের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২০ মে ২০১৫

ভারতের ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে ম্যাগি নুডলস প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন দেশটির খাদ্য নিরাপত্তা ও ওষুধ কর্তৃপক্ষ (এফডিএ)। তাদের অভিযোগ এই পণ্যতে বিপজ্জনক মাত্রায় সীসা ব্যবহার করা হয়েছে।

দেশটির উত্তর প্রদেশের খাদ্য নিরাপত্তা ও ওষুধ কর্তৃপক্ষ (এফডিএ) জানিয়েছে, নেসলে ইন্ডিয়া উৎপাদিত এই পণ্যের ২৪টি প্যাকেট নিয়মিত পরীক্ষা করে অতি উচ্চমাত্রায় সীসা পাওয়া গেছে। রাষ্ট্র পরিচালিত গবেষণাগারে পরীক্ষা চালিয়ে সবগুলো প্যাকেটেই বিষাক্ততার প্রমাণ মিলেছে।

এফডিএ আরো জানিয়েছে, নুডলসে সীসার গ্রহণযোগ্য সীমা শূন্য দশমিক ০১ পিপিএম এবং ২ দশমিক ৫ পিপিএম এর মধ্যে। অথচ ম্যাগি নুডলসের প্রতি এক মিলিয়ন অংশের (পিপিএম) ১৭ দশমিক ২ ভাগে সীসার মিশ্রণ পাওয়া গেছে। এ কারণেই ম্যাগি নুডলস প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

এসএইচএস/একে/আরআই/এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।