মক্কায় তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হোটেল


প্রকাশিত: ০৮:৪২ পিএম, ২০ মে ২০১৫

বিশ্বের সবচেয়ে বড় হোটেলটি নির্মিত হচ্ছে সৌদি আরবের মক্কায়। সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র এই শহরে প্রতিবছর আসা কয়েক লাখ পূণ্যার্থীদের লক্ষ্য করেই তৈরি হচ্ছে এই হোটেল।

মসজিদ আল হারাম থেকে মাত্র ২.২ কি.মি. দক্ষিণে মক্কার কেন্দ্রীয় অঞ্চল মানাফিয়াতে এরই মধ্যে নির্মাণ শুরু হওয়া এই হোটেলে কক্ষের সংখ্যা হবে ১০ হাজার।

হোটেলটির স্থপতি দার আল হান্দাসা জানিয়েছেন, ৪৪ তলা বিশিষ্ট ১২টি টাওয়ারে ছড়ানো এই হোটেলে থাকবে ৭০টি রেস্তোরাঁ, হেলিপ্যাড এবং একটি পরিপূর্ণ কনভেনশন সেন্টার। আরব এবং পাশ্চাত্যের স্থাপত্যের সমন্বয়ে তৈরি এই হোটেলের অন্দরসজ্জার কাজ পেয়েছে বিখ্যাত লন্ডনভিত্তিক স্টুডিও আরিন হসপিটালিটি।

মরুভূমি ফুঁড়ে উঠে আসা আকাশচুম্বি এই হোটেলের নির্মাণ কাজ শেষ হবে ২০১৭তে। আর এই হোটেল তৈরিতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।