ইহুদি ও ফিলিস্তিনিদের জন্য আলাদা বাসের পরিকল্পনা বাতিল
ইহুদি ও ফিলিস্তিনিদের জন্য আলাদা বাস ব্যবহারের পরিকল্পনা অবশেষে বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার পরীক্ষামূলক ভাবে পশ্চিম তীর থেকে ইসরায়েলে যাতায়াতে এ প্রকল্প চালু করার নিদের্শ দিয়েছিল। তবে প্রকল্পটি চালুর কয়েক ঘণ্টার পর প্রধানমন্ত্রী তা বাতিলের নির্দেশ দেন। খবর বিবিসি ও আলজাজিরা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী এ প্রস্তাবনাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। তিনি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং প্রস্তাবনাটি বাতিলের নির্দেশ দিয়েছেন।
প্রকল্প শুরুর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছিলেন, তিন মাসের পাইলট প্রকল্পটি বুধবার থেকে শুরু হচ্ছে। এ সময়ের মধ্যে ইসরায়েলে কাজের জন্য আসা ফিলিস্তিনিরা ইহুদির সঙ্গে একই বাসে ফিরতে পারবে না। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের সমালোচনা করেন দেশটির বিরোধীদলীয় বেশ কয়েক নেতা ও মানবাধিকারকর্মীরা।
প্রতিদিন লাখো ফিলিস্তিনি ইসরায়েলে কর্মক্ষেত্রে আসে। কাজ শেষে তারা আবার ফিলিস্তিনে ফিরে যায়। একই সময় অবৈধ বসতিতে বসবাসরত ইহুদিরাও তাদের বাড়িতে ফিরে যায়।
জেআর/পিআর