যৌন পরীক্ষার অভিযোগে মামলা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জোর করে যৌন পরীক্ষার অভিযোগে সেখানকার একটি মেডিকেল কলেজের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠানটির সাবেক দুই ছাত্রী। খবর এএফপি
খবরে বলা হয় ওই দুই ছাত্রী পড়াশোনার অংশ হিসেবে শ্রেণিকক্ষে প্রশিক্ষণের সময় তাঁদের বারবার প্রজনন-বিষয়ক অঙ্গ পরীক্ষায় যেতে বাধ্য করা হয়েছে।
মামলায় ওই মেডিকেল কলেজের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, তাঁরা ওই পরীক্ষার আদেশ দিয়েছেন।
মামলায় তিনজন বিবাদীর নাম রয়েছে। তাঁরা হলেন সোনোগ্রাফি প্রোগ্রামের চেয়ারম্যান বারবারা বল, ক্লিনিক্যাল ল্যাবরেটরি কো-অর্ডিনেটর লিনডা শাহিন এবং ল্যাব টেকনিশিয়ান মুরিন বুগনাকি। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির কর্মকর্তরা মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
জেআর/পিআর