সাগরে ভাসমানদের উদ্ধারে অভিযান চালাবে মালয়েশিয়া


প্রকাশিত: ০৪:৫২ এএম, ২১ মে ২০১৫

সাগরে ভাসমান অবৈধ অভিবাসীদের উদ্ধার করতে অবিযান চালাবে মালয়েশিয়া নৌ-বাহিনী। বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক এক বিবৃতিতে এ কথা জাডনিয়েছেন। ইতিমধ্যে মালয়েশিয়া সরকার এ বিষয়ে দেশটির নৌ-বাহিনীকে নির্দেশ দিয়েছে। খবর বিবিস।

খবরে বলা হয়, আন্দামান সাগরের কাছাকাছি এলাকায় বাঙালি ও রোহিঙ্গাদের বহন করা নৌকাগুলোকে খুঁজে বের করতে ইতিমধ্যে মালয়েশিয়ার তরফ থেকে মধ্যে নির্দেশনা দেয় হয়েছে। তারা শুধুমাত্র মানবিক দৃষ্টিকোন থেকে এই সহযোগিতার ঘোষণা দিয়েছে বলেও ওই বিবৃতিতে জানানো হয়।

মালেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, তারা মিয়ানমারের রোহিঙ্গা সংকট নিয়ে ইতিমধ্যে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছে। এই মূহুর্তে সাগরে  অন্তত সাতহাজার মুসলিম রোহিঙ্গা ও বাংলাদেশের নাগরিক সাগরে ভাসছে। মালেশিয়া তাদের পাশে দাঁড়াতে চায়।

এর আগে এক  টুইটার বার্তায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক অভিবাসী সংকট উত্তরণের জন্য  বিশ্ব সম্প্রদায়কে পাশে দাঁড়ানোরও আহ্বান জানান।

এএইচ/জেআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।