সবার আগে অভিবাসীদের জীবন : বান কি মুন


প্রকাশিত: ০৯:২৯ এএম, ২৩ মে ২০১৫

দক্ষিণপূর্ব এশিয়ার সমুদ্রে ভাসমান অভিবাসীদের জীবন রক্ষায় ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ দেয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।  শনিবার এ মন্তব্য করেন তিনি।
 
অঞ্চলটিতে নির্যাতন ও দরিদ্রতার হাত থেকে রক্ষা পেতে মানুষ ব্যাপকভাবে নৌকায় চড়ে সমুদ্রপথে দেশান্তরি হচ্ছেন।
খবর এএফপি’র।

জাতিসংঘের মহাসচিব বলেন, চলতি মাসের শেষ দিকে থাইল্যাণ্ডে আসন্ন সম্মেলনে আঞ্চলিক দেশগুলো ব্যাপক হারে মানুষের দেশান্তরি হওয়ার ‘মূল কারণ’ নির্ণয় করবে বলে তিনি আশা করছেন।

হ্যানয় সফরকালে তিনি সাংবাদিকদের বলেন, ‘কিন্তু যখন মানুষ সমুদ্রে ভেসে যাচ্ছে, তখন কিভাবে আমরা তাদের খুঁজে বের করে উদ্ধার করব ও জীবন রক্ষাকারী মানবিক সহায়তা দেব, যা এই মুর্হুতের সর্বোচ্চ অগ্রাধিকার।’

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।