অসহ্য গরমে ২ ট্যাক্সি চালকের মৃত্যু
অসহ্য গরমে ভারতের পশ্চিমবঙ্গে দু’জন ট্যাক্সি চলকের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুক্রবার বিকেলে কলকাতায় একজন ও শনিবার সকালে যাদবপুরে এক ট্যাক্সি চালকের মৃত্যু হয়। এরপরই টনক নড়ে কলকাতার ট্যাক্সি সংগঠনগুলোর।
তারা ট্যাক্সি না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সংগঠন গুলো জানিয়েছে- তাপমাত্রা না কমা পর্যন্ত সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা ট্যাক্সি চালাবেন না।
অন্যদিকে, আগামী কয়েকদিন শহরের তাপমাত্রা কমার কোন পূর্বাভাস দিতে পারেনি আলিপুর আবহাওয়া অফিস। বরং আশঙ্কা করা হচ্ছে কলকাতার তাপমাত্রা ছাড়াতে পারে প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। আর এ কারণেই অসহ্য গরমের ট্যাক্সি ছাড়াই পথ চলতে হবে কলকাতাবাসীকে।
এসএইচএস/আরআই