পাকিস্তানকে ‘র’ এর হামলার বিষয়ে চীনের সতর্কতা


প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২৩ মে ২০১৫

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সম্ভাব্য হামলার বিষয়ে পাকিস্তানকে সতর্ক করেছে চীন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পদস্থ পাক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে প্রেস টিভি এ খবর প্রকাশ করেছে। পাকিস্তান-চীন অর্থনৈতিক করিডোরের সন্দেহজনক রুট পরিবর্তন নিয়ে দেশটিতে যখন অসন্তোষ ধূমায়িত হচ্ছে তখন চীন এ হুঁশিয়ারি দিল।

খবরে বলা হয়েছে, বেলুচিস্তান প্রদেশের ভেতর দিয়ে পাক-চীন অর্থনৈতিক করিডোরের তিন হাজার কি.মি রুট। এ রুটেই হামলা চালাতে তৎপর সন্ত্রাসীরা।

ওই নিরাপত্তা কর্মকর্তা জানান, পাকিস্তানের শত্রুভাবাপন্ন অনেক গোয়েন্দা সংস্থা নাশকতামূলক তৎপরতা চালানোর জন্য বেলুচিস্তানে তৎপর সন্ত্রাসীদের কাজে লাগাতে পারে। এ প্রকল্পে ‘র’ নাশকতামূলক তৎপরতা চালানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান বৈরী গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে ‘র’ একযোগে কাজ করছে বলে ইসলামাবাদকে হুঁশিয়ার করে দিয়েছে বেইজিং।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।