বাংলাদেশের শিশুদের জন্য কিউয়িদের ৪০ ঘণ্টার চ্যালেঞ্জ


প্রকাশিত: ০৪:৪০ পিএম, ২৩ মে ২০১৫

বাংলাদেশের দরিদ্র শিশুদের জন্য সহযোগিতার হাত বাড়াতে ওয়ার্ল্ড ভিশনের আহ্বানে নিউ জিল্যান্ডবাসীদের নেওয়া চ্যালেঞ্জ ‘ফরটি আওয়ার ফেমিন’ শুরু হয়ে গেছে। নিউ জিল্যান্ড সময় শুক্রবার রাত আটটায় শুরু হয় এই চ্যালেঞ্জ।

এই চ্যালেঞ্জে অংশগ্রহণকারীরা ৪০ ঘণ্টা পর্যন্ত না খেয়ে থাকবেন, সপ্তাহান্তের দুটি দিন ছোট একটি ঘরে ৪০ জন গাদাগাদি করে ঘুমাবেন, তাদের মাথার ওপর থাকবে না ছাদ। আর এই চ্যালেঞ্জ থেকে আয় হওয়া সমুদয় অর্থ এ বছর ব্যয় করা হবে বাংলাদেশের সুবিধাবঞ্চিত দরিদ্র শিশু ও তাদের পরিবারের জন্য।

এরই মধ্যে ওয়ার্ল্ড ভিশনের এই চ্যালেঞ্জে সাড়া দিয়ে নিবন্ধন করেছেন নিউ জিল্যান্ডের ১ লক্ষ ২৩ হাজার নাগরিক। তাদের চ্যালেঞ্জ থেকে যে ফান্ড সংগৃহিত হবে তার পুরোটাই খরচ হবে বাংলাদেশের এই শিশুদের কল্যাণার্থে।

ওয়ার্ল্ড ভিশন জানায়, বাংলাদেশের প্রায় ৮০ লাখ শিশু পুষ্টিহীনতায়, অযত্নে বড় হচ্ছে। এদের অনেকেই ৫ বছর বয়সের আগেই মারা যায়। এবার তাই ‘ফরটি আওয়ার ফেমিন’ চ্যালেঞ্জ এই শিশুদের সাহায্যের জন্য আয়োজন করা হয়েছে।

গত বছর মালয়ী শিশুদের জন্য এই আয়োজন করেছিল ওয়ার্ল্ড ভিশন।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।