ইরান বিলে স্বাক্ষর করলেন ওবামা
‘ইরান বিল’ -এ স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ বিল অনুযায়ী ইরানের সঙ্গে স্বাক্ষর করা যে কোনো পরমাণু চুক্তি পর্যালোচনা করা এবং বাতিল করার ক্ষমতা পেলো মার্কিন কংগ্রেস। ওবামা’র স্বাক্ষরের মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হলো।
`ইরান নিউক্লিয়ার রিভিউ অ্যাক্ট ২০১৫` নামের বিলটিতে শুক্রবার স্বাক্ষর করেন ওবামা। এর আগে চলতি মাসে মার্কিন প্রতিনিধি পরিষদ এবং সিনেট বিপুল ভোটে বিলটি পাস হয়। মার্কিন প্রতিনিধি পরিষদে বিলটি ৪০০-২৫ ভোটে অনুমোদিত হয়েছে। এছাড়া এর এক সপ্তাহ আগে ৯৮-১ ভোটে মার্কিন সিনেটে বিলটি পাস হয়।
ইরান ও ছয় জাতিগোষ্ঠী যখন চূড়ান্ত পরমাণু চুক্তি সইয়ের জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে তখন এ আইন প্রণয়ন করা হল। এ আইন অনুযায়ী, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হলে এবং তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে চাইলে প্রেসিডেন্ট বারাক ওবামার পদক্ষেপকে ৩০ দিনের জন্য ঠেকিয়ে রাখতে পারবে প্রতিনিধি পরিষদ।
আরএস