কেনিয়ায় জঙ্গি হামলায় ২০ পুলিশ নিহত
কেনিয়ায় জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের হামলায় অন্তত ২০ পুলিশ সদস্য নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় শহর গারিসা থেকে ৭০ কি.মি দক্ষিণে অবস্থিত উমবিস নামের এক গ্রামে সোমবার এ ঘটনা ঘটে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রিয় টেলিভিশনে হামলার খবর প্রচার করা হয়। খবর এনডিটিভি।
পুলিশের মুখপাত্র মাসুদ মাউনি হামলার বিষয়ে বেশি কিছু জানাতে পারেন নি। তবে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত সপ্তাহে এই একই জঙ্গি গোষ্ঠী আল-শাবাব ওই গ্রামের একটি মসজিদে হামলা চালিয়েছিল। আর গত মাসে কেনিয়ার গ্যারিসা বিশ্ববিদ্যালয়ে আরেক হামলায় অন্তত ১৪৭ জন নিহত হয়।
জেআর/এমএস