সুইস ব্যাংকে বিদেশি গ্রাহকদের নাম প্রকাশ শুরু
সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার অভিযোগে নিজের দেশে যারা কর ফাঁকি দেয়ায় অভিযোগে তদন্তের সম্মুখীন হয়েছেন এমন কয়েকজন বিদেশী নাগরিকের নাম প্রকাশ করল সুইজারল্যান্ড। সরকারি গেজেটে প্রকাশিত সেই তালিকায় রয়েছে স্নেহলতা সাহানি এবং সঙ্গীতা সাহানি নামের দুই ভারতীয় নারী। খবর জিনিউজ।
খবরে বলা হয়, ভারতীয় ছাড়াও ব্রিটেন, স্পেন ও রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইজরাইলের বেশ কয়েকজনের নাম প্রকাশ করেছে দেশটি। যদিও এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইজরাইলের গ্রাহকদের সংক্ষিপ্ত নাম ও জন্মতারিখ প্রকাশ্যে আনা হলেও পুরো নাম প্রকাশ করেনি সুইতজারল্যান্ড।
জানা গিয়েছে এই মাসে নিজের দেশে কর ফাঁকি দিয়েছে এমন ৪০ জনের নাম প্রকাশ করা হয়েছে সুইস ফেডারেল গেজেটে। প্রত্যেক গ্রাহককে নোটিস দিয়ে জানানো হয়েছে, তাদের অ্যাকউন্টের পুরো তথ্য গোপন রাখতে চাইলে উপযুক্ত কারণ দেখিয়ে তিরিশ দিনের মধ্যে সুইজারল্যান্ডের ফেডেরাল অ্যাডমিনিস্ট্রেটিভ আদালতে আবেদন করতে হবে।
জেআর/এমএস