ভারতে তীব্র গরমে ৮ শতাধিক মানুষের মৃত্যু


প্রকাশিত: ০২:১১ পিএম, ২৬ মে ২০১৫
ফাইল ছবি

ভারতে তীব্র গরমে গত ৭ দিনে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। তাপমাত্রার তীব্রতায় রাজধানী নয়াদিল্লীর সড়কের কার্পেটিং গলে গেছে। তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে।

হিট স্ট্রোকে আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে হাসপাতালগুলোকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। চলমান তাপদাহ স্বল্প সময়ে কমার কোনো সম্ভাবনা দেখা না যাওয়ায় জনগণকে ঘরের ভেতর থাকার পরামর্শ দেয়া হয়েছে।

তাপদাহে সবচেয়ে বেশি দুর্বিষহ অবস্থায় রয়েছে অন্ধ্রপ্রদেশের মানুষ। এখানে গত সপ্তাহে ৫৫১ জনের মৃত্যু হয়েছে। সোমবার তাপমাত্রা ৪৭ শতাংশে পৌঁছে।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ কমিশনার পি তুলসি রানী বলেন, ‘রাজ্য সরকার টেলিভিশন ও মিডিয়ার সাহায্যে জনগণকে সচেতন করতে বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি প্রচারের কর্মসূচি হাতে নিয়েছে। জনগণকে কারণ ছাড়া বাইরে যাওয়ার ঝুঁকি না নিতে এবং প্রচুর পানি খেতে বলা হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা এনজিও সরকারি সংস্থাগুলোকে খাবার পানি বিতরণের ক্যাম্প খোলার অনুরোধ জানিয়েছে যাতে শহরগুলোতে সকলের জন্য পানি সহজলভ্য হয়।

রাজধানী নয়াদিল্লীসহ ভারতের বিরাট অংশে গত কয়েক দিন ধরে প্রচণ্ড গরম পড়ছে। অতিরিক্ত সময় ধরে এয়ারকন্ডিশনার চলার কারণে বিদ্যুৎ ঘাটতির আশংকা সৃষ্টি হয়েছে।

সোমবার রাজধানী নয়াদিল্লীর তাপমাত্রা ৪৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁড়েয়েছে। যা গত দু’বছরের মধ্যে সর্বোচ্চ এবং মৌসুমের গড় তাপমাত্রার চেয়ে ৫ ডিগ্রি বেশি।

পত্রিকাটি নগরীর একটি প্রধান সড়কের ছবি ছেপেছে যাতে দেখা যায়, সড়কের জেব্রা ক্রসিংয়ের রেখাগুলো বেঁকে গেছে এবং এর রংগুলো ছড়িয়ে গেছে।

পশ্চিমাঞ্চলীয় নগরীর পুনের এক পর্যটক মীনা শেষাদ্রী (৩৭) বলেন, ‘এখানে গণগণে গরম। আমাদের বাইরে বেরুনো দুঃস্বপ্নে পরিণত হয়েছে।’

অন্ধ্রপ্রদেশের সীমান্তবর্তী তেলেঙ্গানা রাজ্যে গত এক সপ্তাহে ২৩১ জন মারা গেছে। এখানে সপ্তাহান্তে তাপমাত্রা ৪৮ ডিগ্রিতে পৌঁছে।

পঞ্চিমাঞ্চলীয উড়িষ্যা প্রদেশে তাপদাহে ১১ জন মারা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

ভারতের আবহাওয়া দফতর মঙ্গলবার ও বুধবারের জন্য একটি ‘রেড বক্স’ সতর্কতা জারি করে। এর অর্থ হলো তাপমাত্রা এ দু’দিনও ৪৫ ডিগ্রির নিচে নামবে না।

পূর্বাঞ্চলীয় পশ্চিমবঙ্গের রাজ্যে মারা গেছে ১৩ জন। এখানে শ্রমিক ইউনিয়ন চালকদের দিনের বেলা গাড়ি না চালানোর আহবান জানিয়েছে।

ছেলেমেয়েদের নিয়ে নয়াদিল্লীর ইন্ডিয়া গেট মনুমেন্ট দেখতে আসা মীনা বলেন, ‘সারাক্ষণ পানি খাচ্ছি, তবু আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে।’

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।