ভূমধ্যসাগরে উদ্ধার অভিযান জোরালো করার আহ্বান মুনের


প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২৬ মে ২০১৫

মানব পাচার রোধে ভূমধ্যসাগরে তল্লাসি ও উদ্ধার অভিযান আরো জোরালো করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বানকি মুন। ডাবলিনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী এন্ডা কেনির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

বানকি মুন বলেন, ‘মানব পাচার ইস্যুতে ইউরোপ আরো বেশি সহায়তা দিতে পারে।’ ‘আমি ইউরোপীয় নেতৃবৃন্দকে এই সমস্যা আরো সর্বাত্মক ও সমম্বিত উপায়ে মোকাবেলার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, এ সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেয়ার ক্ষেত্রে অবশ্যই যে সব দেশ থেকে এ সমস্যা উদ্ভুত হয়েছে সে সব দেশেই এ সমস্যার মূল কারণ খুঁজতে হবে।

তিনি বলেন, সহৃদয়তা ছাড়া আপনারা এটি করতে পারবেন না। সবার আগে আমাদের মানুষের জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীরা গত সপ্তাহে ভূমধ্যসাগরে মানব পাচারকারীদের বিরুদ্ধে লড়তে একটি সামরিক অভিযানের পরিকল্পনা অনুমোদন করেছে। তবে লিবিয়ার জলসীমায় মানবপাচারকারীদের নৌকা ধবংস করার প্রস্তাবটিতে এখানো জাতিসংঘের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।