চীনে শি জিনপিংয়ের ব্যাঙ্গচিত্র আঁকায় শিল্পী আটক


প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২৯ মে ২০১৫

চীনের কম্যুনিস্ট নেতা শি জিনপিংয়ের ব্যাঙ্গচিত্র আঁকার কারণে দেশটির পুলিশ এক চিত্রশিল্পীকে আটক করেছে। একটি অধিকার গ্রুপ এ খবর নিশ্চিত করেছে।

শাংহাই পুলিশের হাতে আটক হওয়া চিত্রশিল্পীর নাম দাই জিয়ানইয়ং। তিনি একজন আলোকচিত্রীও বটে।

চীনা ও আন্তর্জাতিক মানবাধিকার গ্রুপগুলোর একটি জোট চাইনিজ হিউম্যান রাইটস ডিফেন্ডারস জানায়, দাই বুধবার শি জিনপিংয়ের ব্যাঙ্গচিত্রটি অনলাইনে প্রকাশ করে।

ব্যাঙ্গচিত্রে চীনা প্রেসিডেন্ট ও কম্যুনিস্ট পার্টি প্রধান শি জিনপিংকে নাৎসি জার্মানির নেতা এডলফ হিটলারের মত গোঁফওয়ালা এবং কপালে ভাঁজ পড়া দেখানো হয়েছে।

এ বিষয়ে মন্তব্যের জন্য শুক্রবার থাই পুলিশের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

দাইকে শাংহাইয়ের চাংনিং জেলার কর্তৃপক্ষ ‘প্রশাসনিক আটকাবস্থায় রেখেছে। তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হতে পারে।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।