প্রেমিককে অ্যাসিড ছুঁড়ে মারল প্রেমিকা
প্রেমিকা চাপ দিচ্ছিলেন প্রেমিককে বিয়ে করার জন্যে। কিন্তু প্রেমিক এইমুহূর্তে বিয়েতে রাজি না হওয়ায়, প্রেমিকা রেগে গিয়ে প্রেমিকের গায়ে ঢেলে দিলেন অ্যাসিড। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বালিয়ার জাম গ্রামে।
অ্যাসিড আক্রান্ত যুবকের নাম রাজকুমার পাল। দীর্ঘদিন ধরেই অভিযুক্ত তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। এরপর তরুণী তাকে বিয়ে করতে বললে তাতে রাজি হননি রাজকুমার।
এরপর ক্ষিপ্ত তরুণী অ্যাসিড নিয়ে হামলা করে তার প্রেমিকের ওপর। অ্যাসিড আক্রান্ত রাজকুমার এখন বারাণসী হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।
তার মা ওই তরুণীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। এরপর থেকে অভিযুক্ত তরুণী পলাতক।
এসএইচএস/পিআর