রমজান উপলক্ষে ইয়েমেনে অস্ত্রবিরতির প্রস্তাব বানকি মুনের
পবিত্র রমজান উপলক্ষে ইয়েমেনে অবিলম্বে দুই সপ্তাহের মানবিক অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। দেশটিতে রক্তক্ষয়ী সংঘাত সমাধানের লক্ষ্যে জেনেভায় আলোচনা চলার প্রেক্ষাপটে সোমবার তিনি এ প্রস্তাব দেন।
বানকি মুন বলেন, ‘আমি আবারো দুই সপ্তাহের মানবিক অস্ত্রবিরতির গুরুত্বের ওপর জোর দিচ্ছি।’
আগামী দুইদিনের মধ্যে রমজান শুরু হচ্ছে এবং রমজান হলো সম্প্রীতি, শান্তিতে ও মিলেমিশে থাকার সময় বলে জানান তিনি।
একে