পক্ষত্যাগ করে স্থলসীমান্ত দিয়ে দক্ষিণ কোরিয়ায় উত্তর কোরিয়ার সৈন্য


প্রকাশিত: ০৯:৪১ পিএম, ১৫ জুন ২০১৫

উত্তর কোরিয়ার এক সৈন্য পক্ষত্যাগ করে সোমবার স্থলসীমান্ত দিয়ে দক্ষিণ কোরিয়ায় চলে গেছে। এভাবে পক্ষত্যাগ করে খুবই সুরক্ষিত স্থলসীমান্ত অতিক্রম করা একটি বিরল ঘটনা। সামরিক কর্মকর্তারা এ কথা বলেন।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উত্তর কোরিয়ার এ সৈন্য সিউলের উত্তর-পূর্বাঞ্চলীয় হোয়াচিওনে সীমান্ত অতিক্রম করার পর দক্ষিণ কোরিয়ার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের কাছে আত্মসমর্পণ করে।

কর্তৃপক্ষ তাকে নজরদারির মধ্যে রেখেছে এবং মন্ত্রণালয় পরে এ ব্যাপারে বিস্তারিত জানানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

উল্লেখ্য, প্রতি বছর উত্তর কোরিয়ার শত শত নাগরিক তাদের বিচ্ছিন্ন জম্মভূমি ছেড়ে চলে গেলেও এভাবে পক্ষত্যাগ করে স্থলসীমান্ত পাড় হয়ে উত্তর কোরিয়ার সৈন্যের দক্ষিণ কোরিয়ায় চলে যাওয়া একটি বিরল ঘটনা।

গত বছরের আগস্ট মাসে উত্তর কোরিয়ার দুই নাগরিক সাঁতার কেটে পীত সাগর সীমান্ত অতিক্রম করে দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী একটি দ্বীপে চলে যায়।

একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।